নিজস্ব প্রতিবেদক:
সিদরাতুল মুনতাহা এমবিবিএস ফাইনাল পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন। তাঁর এই সাফল্যে পরিবার, স্বজন ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে।
মুনতাহা প্রয়াত অ্যাডভোকেট এ.কে. আহাম্মদ হোসাইনের নাতনি, প্রয়াত অ্যাডভোকেট শাহেদ হোসাইনের কন্যা এবং অ্যাডভোকেট মুনতাকিন হোসাইনের ছোট বোন। তাঁর মা নাজমা তাহেরা মুন্নি কক্সবাজার লারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
পরিবারের সদস্যরা জানান, মুনতাহার এই অর্জনের পেছনে রয়েছে তাঁর অধ্যবসায়, কঠোর পরিশ্রম এবং মায়ের দীর্ঘদিনের ত্যাগ, অনুপ্রেরণা ও দোয়া। এই সাফল্য শুধু পরিবারের জন্য নয়, শুভাকাঙ্ক্ষীদের কাছেও গর্বের বিষয়।
আজকের এই আনন্দঘন মুহূর্তে পরিবারের সবাই গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন প্রয়াত দাদা অ্যাডভোকেট এ.কে. আহাম্মদ হোসাইন এবং বাবা অ্যাডভোকেট শাহেদ হোসাইনকে। তাঁরা বেঁচে থাকলে মুনতাহার এ অর্জনে সবচেয়ে বেশি আনন্দিত হতেন বলে পরিবারের সদস্যরা মনে করেন।
পরিবারের পক্ষ থেকে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা হয়েছে। একই সঙ্গে দোয়া করা হয়েছে, আল্লাহ যেন মুনতাহাকে একজন সৎ, মানবিক, দক্ষ ও আদর্শ চিকিৎসক হিসেবে গড়ে ওঠার তৌফিক দান করেন এবং মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করার শক্তি ও সামর্থ্য দান করেন।
মুনতাহার এই সাফল্যে আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা অভিনন্দন জানিয়েছেন এবং তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।
সম্পাদক: শাহাদাত হোছাইন
যোগাযোগ: +8801845111946
স্বর্বসত্ত্ব কক্স নিউজ টু ডে কতৃক সংরক্ষিত - site design by Montakim