চকরিয়া প্রতিনিধি।।
সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার শপথ, হাসানুল হক ইনুর মুক্তির দাবিতে আন্দোলন জোরদারের প্রত্যয় জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কক্সবাজারের চকরিয়ায় আলোচনা সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
চকরিয়া উপজেলা জাসদ ও যুবজোটের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে নেতৃত্ব দেন জাসদ যুবজোট কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক এবং জাসদের স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক নুরুল আলম সিকদার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গণতন্ত্র, সমাজতন্ত্র, বাঙালি জাতীয়তাবাদ ও ধর্মনিরপেক্ষতার আদর্শ প্রতিষ্ঠার সংগ্রামে জাসদের দীর্ঘ রাজনৈতিক ইতিহাস রয়েছে। সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ, উগ্রবাদ, মৌলবাদ এবং যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের বিচারের দাবিতে দলটি দীর্ঘদিন ধরে রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম চালিয়ে আসছে।
প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনে আগামী দিনে দেশকে সাম্প্রদায়িক অপশক্তির প্রভাব থেকে মুক্ত করা এবং গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যয়ে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকার শপথ নেন।
অনুষ্ঠানের শেষপর্বে জাসদ সভাপতি জাতীয় নেতা হাসানুল হক ইনুর মুক্তির দাবিতে আন্দোলন জোরদার করার শপথ গ্রহণ করা হয়। এ সময় নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনের মধ্য দিয়ে চকরিয়ায় জাসদ ও যুবজোটের নেতাকর্মীদের মধ্যে নতুন করে সাংগঠনিক ঐক্য ও রাজনৈতিক আন্দোলনের প্রত্যয় ব্যক্ত হয়।
সম্পাদক: শাহাদাত হোছাইন
যোগাযোগ: +8801845111946
স্বর্বসত্ত্ব কক্স নিউজ টু ডে কতৃক সংরক্ষিত - site design by Montakim