
নিজস্ব প্রতিবেদক।
কক্সবাজারে উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে টেকনাফের আইনজীবীদের বার্ষিক মিলনমেলা ও সংবর্ধনা অনুষ্ঠান। এতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতিতে যোগদান করা ২০২৬ ব্যাচের ১১ জন নবীন আইনজীবীকে সংবর্ধনা দেওয়া হয়। একই অনুষ্ঠানে সরকারের নিয়োগপ্রাপ্ত কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (স্পেশাল পিপি) অ্যাডভোকেট সলিমুল মোস্তফা এবং সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মুহাম্মদ ফায়সালকে বিশেষ সংবর্ধনা জানানো হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় কক্সবাজার শহরের একটি অভিজাত হোটেলে টেকনাফ উপজেলা আইনজীবী পরিষদের উদ্যোগে এ সংবর্ধনা ও মিলনমেলার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র অ্যাডভোকেট মাহবুবুর রহমান। সঞ্চালনা করেন অ্যাডভোকেট মোহাম্মদ শহীদ উল্লাহ।
অনুষ্ঠানে বক্তব্য দেন অ্যাডভোকেট খালেদ নেওয়াজ, অ্যাডভোকেট ফরিদ উদ্দিন আহমদ, অ্যাডভোকেট সলিমুল মোস্তফা, অ্যাডভোকেট মনিরুল ইসলাম, অ্যাডভোকেট নুর মোহাম্মদ মামুন, অ্যাডভোকেট মুহাম্মদ ফায়সাল ও অ্যাডভোকেট জালাল উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সালাউদ্দিন কাদের জুয়েল, অ্যাডভোকেট সাইদুল ইসলাম, অ্যাডভোকেট এন এম রেজাউল হোছাইন মামুন, অ্যাডভোকেট মিজবাহসহ টেকনাফ উপজেলার বিভিন্ন পর্যায়ের আইনজীবীরা।
অনুষ্ঠানে সংবর্ধিত ১১ নবীন আইনজীবী হলেন—অ্যাডভোকেট নুরতাজুল মোস্তফা শাহীন শাহ, অ্যাডভোকেট শেফাউল বান্না, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, অ্যাডভোকেট মোহাম্মদ আজিজুর রহমান, অ্যাডভোকেট মোহাম্মদ শাহ নেওয়াজ, অ্যাডভোকেট মোস্তাক আহমদ, অ্যাডভোকেট সাইফুর রহমান, অ্যাডভোকেট হারুন রশিদ, অ্যাডভোকেট সৈয়দুল হক, অ্যাডভোকেট হুমায়ুন রশিদ সাকিব ও অ্যাডভোকেট মোহাম্মদ আলম।
বক্তারা বলেন, আইন পেশা কেবল জীবিকা অর্জনের মাধ্যম নয়; বরং ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মানুষের অধিকার সুরক্ষায় এটি একটি গুরুত্বপূর্ণ দায়িত্বশীল পেশা। এ পেশার মর্যাদা সমুন্নত রাখতে পেশাগত দক্ষতা, সততা, নিষ্ঠা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের বিকল্প নেই। নবীনদের পেশাগত উৎকর্ষ অর্জনে প্রবীণদের অভিজ্ঞতা, পরামর্শ ও দিকনির্দেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তাঁরা আরও বলেন, টেকনাফের আইনজীবীদের মধ্যে পারস্পরিক ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করার পাশাপাশি পেশাগত সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে এ ধরনের আয়োজন বিশেষ ভূমিকা রাখবে।
সংবর্ধিত নবীন আইনজীবীরা তাঁদের অনুভূতি প্রকাশ করে পেশাগত জীবনে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে নবীন ও প্রবীণদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের ধারাবাহিকতা বজায় রাখার অঙ্গীকার করেন।
স্মৃতিচারণ, পরিচিতি পর্ব, সৌহার্দ্যপূর্ণ আলোচনা ও আনন্দঘন মুহূর্তের মধ্য দিয়ে অনুষ্ঠানটি টেকনাফের আইনজীবীদের এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।
সম্পাদক: শাহাদাত হোছাইন
যোগাযোগ: +8801845111946
স্বর্বসত্ত্ব কক্স নিউজ টু ডে কতৃক সংরক্ষিত - site design by Montakim