- Advertisement -Newspaper WordPress Theme
শিক্ষাচীনা ৩১ প্রতিষ্ঠানে ঢাবিসহ ৪৩০ শিক্ষার্থীর চাকরির সুযোগ

চীনা ৩১ প্রতিষ্ঠানে ঢাবিসহ ৪৩০ শিক্ষার্থীর চাকরির সুযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে ‘সিনো-বাংলা ডে ২০২৬’ ও ‘চাইনিজ এন্টারপ্রাইজ জব ফেয়ার’। এতে চীনের ৩১টিরও বেশি প্রতিষ্ঠান অংশ নেয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষার্থীর জন্য প্রায় ৪৩০টি কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র কেন্দ্র (টিএসসি) অডিটোরিয়ামে বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডাকসুর আন্তর্জাতিক সম্পাদক জসিম উদ্দীন খান (খান জসিম)।

মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এতে চীনের ঐতিহ্যবাহী লায়ন ড্যান্স, শান-হাই চাইনিজ কোয়ারের ‘সেম সং’ এবং সাইমুম শিল্পীগোষ্ঠীর বাংলা গান পরিবেশন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক

- Advertisement -Newspaper WordPress Theme

সর্বশেষ

একই ধরনের সংবাদ

- Advertisement -Newspaper WordPress Theme