- Advertisement -Newspaper WordPress Theme
সর্বশেষমিষ্টির টাকায় চিকিৎসা শুরু, এবার সেই মায়ের পাশে প্রধানমন্ত্রী

মিষ্টির টাকায় চিকিৎসা শুরু, এবার সেই মায়ের পাশে প্রধানমন্ত্রী

টাঙ্গাইলের সখীপুরে এসএসসি পাসের আনন্দে মিষ্টি না কিনে সহপাঠীর ক্যানসার আক্রান্ত মায়ের চিকিৎসায় ২০ হাজার টাকা তুলে দেওয়া শিক্ষার্থীদের পাশে এবার সহযোগিতার হাত বাড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম।

ইউএনও বলেন, কালিদাস কলতান বিদ্যানিকেতনের শিক্ষার্থীদের মানবিক উদ্যোগের বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এসেছে। তিনি শিক্ষার্থীদের সহপাঠী নাঈমের ক্যানসার আক্রান্ত মা লাইলী বেগমের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন। আগামী শনিবার স্থানীয় সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানের মাধ্যমে নাঈমের পরিবারের হাতে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা তুলে দেওয়া হবে।

নাঈম শিকদার জানায়, তার মা লাইলী বেগম বর্তমানে খাজা ইউনূস আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। প্রধানমন্ত্রীর সহযোগিতার খবর পেয়ে সে খুবই আনন্দিত। তার বাবা আব্দুল শিকদার কয়েক মাস আগে ধার-দেনা করে কাতারে গেলেও এখনও কাজ পাননি। এ অবস্থায় মায়ের চিকিৎসার খরচ নিয়ে পরিবারটি দিশেহারা হয়ে পড়েছিল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক

- Advertisement -Newspaper WordPress Theme

সর্বশেষ

একই ধরনের সংবাদ

- Advertisement -Newspaper WordPress Theme