
মো.শাহাদত হোছাইন।।
কক্সবাজার শহরের সৈকত বহুমুখী সমবায় সমিতি লি: এর বহুল প্রতিক্ষিত নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে এড জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক পদে শরীফ উদ্দিন বাবুল নির্বাচিত হয়েছেন।
৩ নভেম্বর (মঙ্গলবার) সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে একটানা এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও সদর উপজেলা সমবায় অফিসার জাহাঙ্গীর আলম ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, সভাপতি পদে এ্যাডভোকেট জসিম উদ্দিন-চেয়ার প্রতিক নিয়ে ৪৬ ভোট পেয়ে নির্বাচিত হন। প্রতিদ্বন্দী প্রার্থী আলহাজ্ব শেখ আবদুল্লাহ-দোয়াত কলম প্রতিক ৩৫ ভোট ও কামাল উদ্দিন পেয়ারু-ছাতা প্রতিক নিয়ে ৩ ভোট পেয়েছেন।
আর সহ-সভাপতি পদে নির্বাচিত হলেন-শরাফত উল্লাহ সিকদার বাবুল-মই প্রতিকে ৬১ ভোট পেয়েছেন, তার প্রতিদ্বন্দী প্রার্থী
শহিদুল ইসলাম মুন্না-মোটরসাইকেল প্রতিকে পেয়েছেন ২৩ ভোট এবং সাধারণ সম্পাদক পদে এরা হলেন- শরিফ উদ্দিন বাবুল-আনারস প্রতিকে ৫০ ভোট পেয়ে নির্বাচিত হন এবং তার প্রতিদ্বন্দী প্রার্থী নাজিম উদ্দিন-হরিণ প্রতিকে পেয়েছেন ৩৪ ভোট। ৯ জন সদস্য প্রার্থী প্রতিদ্বন্দীতা করেছেন। তন্মধ্যে ৬ জন নির্বাচিত হয়েছেন। তারা হলেন-রায়হান আল হাদী-তালা চাবি প্রতিকে ৬৪ ভোট, রাশেদুল ইসলাম ডালিম-ফুটবল প্রতিকে ৬৩ ভোট, হেলাল উদ্দিন-চশমা প্রতিকে ৫৩ ভোট, মনির আহমদ-মোরগ প্রতিকে ৫২ ভোট, ছা’আদাতুল ইসলাম-বই প্রতিকে ৩৬ ভোট ও মো.ইসমাইল-আম প্রতিকে ৩৩ ভোট।
এছাড়া, সদস্য পদে পরাজিত হয়েছেন ৩ জন। তারা হলেন- রাহেদুল হোছাইন-মাছ প্রতিকে ৩২ ভোট, তাসমুভা ইসমাইল-মোবাইল প্রতিকে ৩০ ভোট ও মোহাম্মদ আবু হানিফ-কবুতর প্রতিকে ২৭ ভোট পেলেন।

জানা গেছে, ১৯৯৪ সালে এটি প্রতিষ্ঠা লাভ যার রেজিঃ নং -৩৫ (কক্স)। সর্বমোট ১১৯ জন ভোটার তাদের নেতা নির্বাচিত করেন প্রত্যক্ষ ভোটে। কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে সকাল ১০ টা থেকে শুরু হয়ে বিকাল ৩ টা পর্যন্ত উৎসব মুখর পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। মোট ভোটার ১১৯ জন হলেও ভোটার তালিকায় ৪-৫ জন মৃত এবং প্রবাসী ২০-৩০ জন ভোটার রয়েছেন।
এদিকে, অর্থ আত্মসাৎ ও স্বেচ্ছাচারীতা সহ বিভিন্ন অভিযোগের কারণে সাধারণ সম্পাদক পদে নাজিম উদ্দীন পরাজিত হয়েছে বলে ভোটারগণ জানান।




