- Advertisement -Newspaper WordPress Theme
কক্সবাজারকক্সবাজারে আইনজীবীর ছবিতে জুতা নিক্ষেপ,১৪ জনের নামে দ্রুত বিচার আইনে মামলা 

কক্সবাজারে আইনজীবীর ছবিতে জুতা নিক্ষেপ,১৪ জনের নামে দ্রুত বিচার আইনে মামলা 

বিশেষ প্রতিবেদক।।

কক্সবাজারে আইনজীবীর ছবিতে জুতা নিক্ষেপের ঘটনায় এনসিপি নেত্রী জিনিয়া শারমিন রিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করার আবেদন করেছেন আইনজীবী মোসলেম উদ্দিন। একই সঙ্গে মামলায় অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।

অভিযুক্ত ১৪ জন হলেন-রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর রহমান সোহেল, সাঈদ স্বাধীন, আতহার সাকিব, আহসান জোবায়ের, যায়েদ বিন আমান, মোহাম্মদ রহমান সোহেল, মোহাম্মদ আবদুল হালিম, শামসুল আলম শ্রাবণ, আবদু শুক্কুর রুবেল ও এনামুল হক।

জানা যায়, গত ৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুরে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আইনজীবী মোসলেম উদ্দিনের ছবিতে জুতা নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা নিষ্পত্তির আবেদন করেছেন তিনি।

এর আগে এনসিপি নেত্রী জিনিয়া শারমিন রিয়াকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আপত্তিকর মন্তব্যকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এপিপির অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ওই ঘটনার পরিপ্রেক্ষিতেই জুতা নিক্ষেপের ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক

- Advertisement -Newspaper WordPress Theme

সর্বশেষ

একই ধরনের সংবাদ

- Advertisement -Newspaper WordPress Theme