- Advertisement -Newspaper WordPress Theme
কক্সবাজাররামুতে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

রামুতে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

নুরুল হক।।

কক্সবাজারের রামুতে ট্রেনে কাটা পড়ে মো. আবদুল্লাহ (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত মো. আবদুল্লাহ রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সিকদার পাড়া গ্রামের মৃত আবদুল ছবুর ড্রাইভারের ছেলে।

সোমবার (৩১ আগস্ট) সকাল ৯টা ৪০ মিনিটের দিকে উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সিকদার পাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সোমবার সকালে রেললাইনে চলাচলের সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই আবদুল্লাহর মৃত্যু হয়। তবে কীভাবে তিনি রেললাইনে উঠেছিলেন, তাৎক্ষণিক ভাবে তা জানা যায়নি। ঘটনার খবর পেয়ে সংশ্লিষ্টরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের ব্যবস্থা করেন।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি একে ফজলুল হক বলেন,নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে,আবদুল্লাহর মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। আকস্মিক এ মৃত্যুতে পরিবারে চলছে শোক ও আহাজারি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক

- Advertisement -Newspaper WordPress Theme

সর্বশেষ

একই ধরনের সংবাদ

- Advertisement -Newspaper WordPress Theme