- Advertisement -Newspaper WordPress Theme
কক্সবাজারআইনজীবী সহকারী পরিষদ,উখিয়া'র আত্মপ্রকাশ

আইনজীবী সহকারী পরিষদ,উখিয়া’র আত্মপ্রকাশ

প্রেস বিজ্ঞপ্তি।।

কক্সবাজার আদালতে কর্মরত উখিয়া উপজেলার বাসিন্দা আইনজীবী সহকারীদের এলাকাগত সৌহার্দ্য মূলক সংগঠন ‘আইনজীবী সহকারী পরিষদ, উখিয়া’র আত্মপ্রকাশ হয়েছে। এই সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষ্যে এক বিশেষ সমন্বয় বৈঠক বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ২ টায় আদালত এলাকার ন্যায় কুঞ্জে অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সহকারী সমিতির সাবেক সভাপতি মাহমুদুল হক চৌং।

কোরআন তেলাওয়াত করেন আবুল হাসেম, বিশেষ বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী সহকারী মোঃ ফেরদৌস,মোঃ শাহজাহান,বেলাল আজাদ প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইনজীবী সহকারী শমসের আলম, মোঃ নাসির উদ্দীন, রিপন বড়ুয়া, নাছির উদ্দীন, মোঃ সাহাব উদ্দিন রিফাত, বিকাশ বড়ুয়া,মোজাম্মেল হক মামুন, ছৈয়দ নূর,আবদুর রশিদ সহ অর্ধশত আইনজীবী সহকারী।

বৈঠকে সর্ব সম্মতি ক্রমে উখিয়া উপজেলার সকল আইনজীবী সহকারীদের একাত্ম থাকা, একে অপরের প্রতি সহমর্মিতা, নিয়মিত বৈঠক ও একে অপরের খোঁজ-খবর নেওয়ার এবং আগামী ১৯ সেপ্টেম্বর (শনিবার) দুপুর ২ টায় কোটবাজারস্থ ভালুকিয়া সায়মুন রোডে বিশেষ বৈঠক করার সিদ্ধান্ত গৃহীত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক

- Advertisement -Newspaper WordPress Theme

সর্বশেষ

একই ধরনের সংবাদ

- Advertisement -Newspaper WordPress Theme