
মো.শাহাদত হোছাইন।।
একদিন পর ৩ নভেম্বর (মঙ্গলবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে কক্সবাজার শহরের বহুল আলোচিত সৈকত বহুমুখী সমবায় সমিতি লি: এর বহুল প্রতিক্ষিত নির্বাচন। এতে ৯টি পদে লড়ছেন ১৬ জন প্রতিদ্বন্দী প্রার্থী।
জানা গেছে, ১৯৯৪ সালে এটি প্রতিষ্ঠা লাভ যার রেজিঃ নং -৩৫ (কক্স)। সর্বমোট ১১৯ জন ভোটার তাদের নেতা নির্বাচিত করবেন প্রত্যক্ষ ভোটে। কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে সকাল ১০ টা থেকে শুরু হয়ে বিকাল ৩ টা পর্যন্ত এই ভোট গ্রহণ চলবে। বিভিন্ন দাবী দাওয়া পুরণের লক্ষ্য জানিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছে প্রার্থীরা। উৎসব মুখর হয়ে উঠেছে সৈকত বহুমুখী সমবায় সমিতি লি: এলাকা।
সমিতির দেয়া সুত্র মতে, সভাপতি পদে প্রার্থী হয়েছেন তিনজন। তারা হলেন, এ্যাডভোকেট জসিম উদ্দিন-চেয়ার, আলহাজ্ব শেখ আবদুল্লাহ-দোয়াত কলম ও কামাল উদ্দিন পেয়ারু-ছাতা। আর সহ-সভাপতি পদে প্রার্থী হয়েছেন দুইজন। তারা হলেন- শহিদুল ইসলাম মুন্না-মোটরসাইকেল ও শরাফত উল্লাহ সিকদার বাবুল-মই এবং সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছেন দুইজন। এরা হলেন- নাজিম উদ্দিন-হরিণ ও শরিফ উদ্দিন বাবুল-আনারস।
এছাড়া, সদস্য প্রার্থী হয়েছেন ৯ জন। তারা হলেন-রায়হান আল হাদী-তালা চাবি, রাশেদুল ইসলাম ডালিম-ফুটবল, মো.ইসমাইল-আম,
মোহাম্মদ আবু হানিফ-কবুতর, রাহেদুল হোছাইন-মাছ, মনির আহমদ-মোরগ, তাসমুভা ইসমাইল-মোবাইল, সা’দাতুল ইসলাম-বই, হেলাল উদ্দিন-চশমা। এদের থেকে ৬ জন নির্বাচিত হবেন।
এজটি সুত্র জানিয়েছে, মোট ভোটার ১১৯ জন
হলেও ভোটার তালিকায় ৪-৫ জন মৃত এবং
প্রবাসী ২০-৩০ জন ভোটার রয়েছেন। ৮০-৯০ ভোট কাস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এদের মধ্যে সভাপতি পদে এড. জসিম উদ্দিন, সহ-সভাপতি পদে শহিদুল ইসলাম মুন্না ও সাধারণ সম্পাদক পদে নাজিম উদ্দীন নির্বাচিত হবেন বলে কয়েকজন ভোটারের সাথে কথা বলে জানা গেছে। কয়েকজন প্রতিদ্বন্দী প্রার্থী গেল কমিটির সভাপতি এড. জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক নাজিম উদ্দীনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও স্বেচ্ছাচারীতার বিভিন্ন অভিযোগ তুলেন।
এদিকে, সমিতির মোট আয়তন ৭.৫০ একর হলেও কয়েকজন প্রার্থী ভোটারদের কাছে ৫.০০ একর জায়গা রেজিষ্ট্রেশন করার ফাইল জমা হয়েছে বলে দাবী করেন। নির্বাচিত হলে সমিতির অসমাপ্ত সকল কাজ সফলভাবে সমাপ্ত করবেন বলে ভোটারদের কাছে প্রত্যাশা প্রকাশ করেন।




